সংবাদ বিজ্ঞপ্তি :: করপোরেট সার্ভিসের প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মধ্যে গত ৩০ আগস্ট একটি বিশেষ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
চুক্তির আলোকে সুপ্রীম কোর্টকে বিভিন্ন ধরনের করপোরেট সার্ভিস প্রদান করবে টেলিটক। অনলাইন ও এসএমএস এ নিয়োগ কার্যক্রম, বাল্ক এসএমএস সার্ভিস, এমপ্লয়ি ম্যানেজমেন্টে, অনলাইনে রেজিস্ট্রেশন, আবেদন ফি আদায়, সমস্ত অ্যাপ্লিকেশনের জন্য ড্যাশবোর্ড ও ট্র্যাকিং পরিষেবা ইত্যাদি সার্ভিস প্রদান করে ডিজিটাল কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিবে টেলিটক।
এ জাতীয় যৌথ প্রচেষ্টা বাংলাদেশ সুপ্রিম কোর্টের কার্যক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং সেই সাথে অর্থ, সময় ও শ্রমের যথেষ্ট পরিমাণে হ্রাস পাবে।
অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মুহাম্মদ মোশারফ হোসেন, আপিল বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও অর্থ) এম. এম. মোর্শেদ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক (মার্কেটিং এন্ড ভ্যাস) তাহমিনা খাতুন, অতিরিক্ত মহাব্যবস্থাপক (মার্কেটিং এন্ড ভ্যাস) মুহাম্মদ আল-রাজ্জাকুজ্জামান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
