আন্তর্জাতিক ডেস্ক :: এখন আর রাশিয়ার সঙ্গে আলোচনা চান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি সোমবার মার্কিন টিভি চ্যানেল সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন।
জেলেনস্কি বলেছেন, আমি বর্তমানে রাশিয়ার পক্ষ থেকে গঠনমূলক আলোচনার আগ্রহ দেখছি না। আসলে আমি নিজেও এমন কারও সঙ্গে আলোচনা করব না যিনি আলটিমেটাম দেন।’
জেলেনস্কি আরও বলেছেন, ইউক্রেনের যেসব অঞ্চল রাশিয়া দখল করেছে সেখান থেকে সেনা সরিয়ে নিলেই কেবল দুই দেশের মধ্যে সমঝোতা হতে পারে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গত রোববার ‘রাশা-ওয়ান’ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনের সঙ্গে আলোচনার বিরোধী নয় মস্কো। তবে কিয়েভের পক্ষ থেকে এ ক্ষেত্রে বিলম্ব করা হচ্ছে যা দুই দেশের মধ্যে সমঝোতার সম্ভাবনাকে জটিল করে তুলবে।
গত ২১ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। এরপরই ইউরোপ ও আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপড়েন আগের চেয়ে আরও বেড়েছে।
