মুক্তাগাছা প্রতিনিধি :: ময়মনসিংহের মুক্তাগাছায় এক নারী ইউনিয়ন পরিষদ সদস্য কর্মী-সমর্থকদের নিয়ে জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন।
উপজেলার বাঁশাটি ইউনিয়নের নারী ইউপি সদস্য ইউসুফা কর্মী সর্মথক নিয়ে বুধবার সন্ধ্যায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক এমপি সালাহ্উদ্দিন আহমেদ মুক্তির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে পার্টিতে যোগ দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নূরউদ্দিন আহমাদ খান সুলতান, শহর জাতীয় পার্টির সভাপতি মির্জা আবুল কালাম কাউন্সিলর, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক আহ্সান হাবীবুল্লাহ, শহর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন মুকুল, ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ কবির, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির আহবায়ক মো. আবু বক্কর ছিদ্দিক ৭নং ঘোগা ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবির মেম্বার, ৫নং ইউনিয়ন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান, ৫নং ইউনিয়ন জাতীয় মহিলা পার্টির আহবায়ক হালিমা খাতুন, ৫নং বাঁশটি ইউনিয়নের প্রচার সম্পাদক মো. আক্কাছ আলী, শহর জাতীয় যুব সংহতির সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।
