ঢাকা মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

৫৪৪ জনকে চাকরি দেবে বিএসএমএমইউ

চাকরি ডেস্ক
জুলাই ৪, ২০২৩ ৫:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য সুখবর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ৫২টি পদে ৫৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে

আগ্রহীরা যোগ্যতা থাকা সাপেক্ষে আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের নিয়ম: আগ্রহীরা bsmmu.ac.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ২৪০-২৪০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অনুকূলে সোনালী ব্যাংকে ১-১৪ নং পদের জন্য ১,২০০ টাকা, ১৫-৫২ নং পদের জন্য ১,০০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২৩ তারিখ দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন....