বেসরকারি উন্নয়ন সংস্থা আর্স বাংলাদেশ সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৫টি পদে ২৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট ঠিকানায় ডাক/কুরিয়ার যোগে আবেদনপত্র পাঠাতে পারবেন।
পদের নাম: আঞ্চলিক ব্যবস্থাপক। পদ সংখ্যা: ১০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/ স্নাতকোত্তর। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ০৫ বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা: ৪৫ বছর।
বেতন: ৩৯,৫৮৩ টাকা।
পদের নাম: শাখা ব্যবস্থাপক। পদ সংখ্যা: ৪০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/ স্নাতকোত্তর। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ০৫ বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা: ৪০ বছর।
বেতন: ৩১,২৫৭ টাকা।
পদের নাম: সিনিয়র ক্রেডিট অফিসার। পদ সংখ্যা: ৫০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/ স্নাতকোত্তর। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে কমপক্ষে ০২ বছর কাজের অভিজ্ঞতা।
বয়সসীমা: ৩৫ বছর।
বেতন: ২২,৬৪৩ টাকা।
পদের নাম: শাখা হিসাবরক্ষক। পদ সংখ্যা: ৪০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক/ স্নাতকোত্তর। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ৩৫ বছর।
বেতন: ২২,০১৬ টাকা।
পদের নাম: ক্রেডিট অফিসার। পদ সংখ্যা: ১০০টি। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক। মাইক্রোফাইন্যান্স কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
সুযোগ-সুবিধা: বছরে দুটি ঈদ, দূর্গাপূজা ও ১লা বৈশাখ উৎসব বোনাস। বাৎসরিক ইনক্রিমেন্ট। প্রভিডেন্ড ফান্ড। গ্র্যাচুইটি। স্বাস্থ্য সেবা। উৎসব উপহার। বিবাহ ভাতা। পিতৃত্ব ভাতা। সব স্টাফের সন্তানদের বাৎসরিক শিক্ষাবৃত্তি।
আবেদনের প্রয়োজনীয় তথ্য: প্রার্থীদের জীবনবৃত্তান্তসহ সদ্য তোলা ০২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ পত্রের ফটোকপি, মোবাইল নম্বর নির্দিষ্ট ঠিকানায় সরাসরি বা ডাক/কুরিয়ারে পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: “আর্স বাংলাদেশ, সোনালী ব্যাংক লিঃ, কর্পোরেট শাখা, যশোর, হিসাব নং-২৩১৫০৩৬০০১৩৬৩”।
আবেদন ফি: ১০০ টাকা। আবেদনপত্রের খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই, ২০২৩।
