ঢাকা রবিবার , ১৮ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ফলের গোডাউনে ৭ লাখ টাকার ফেনসিডিলসহ ব্যবসায়ী গ্রেফতার

আইএম নিউজ
সেপ্টেম্বর ১৮, ২০২২ ৯:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিবেদক :: কুমিল্লায় ফলের গোডাউনে পাওয়া গেল ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ফেনসিডিল। এ সময় সুমন (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে কুমিল্লা নগরীর চকবাজার ট্রাংক রোড এলাকার সিটি সুপার মার্কেট থেকে এসব ফেনসিডিলসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক ব্যবসায়ী সুমন হোসেন জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া মধ্যমপাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। তিনি চকবাজার এলাকায় ফলের ব্যবসা করতেন।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়া জানান, চকবাজার বকশী সুইটস অ্যান্ড ফল ভাণ্ডারের মালিক সুমন হোসেন ফলের ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার ফলের গোডাউনে অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ। এ সময় ওই গোডাউন থেকে ৪৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন....