বেসরকারি উন্নয়ন সংস্থা চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) কর্মী নিয়োগ দিতে বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি সিনিয়র বায়োস্ট্যাটিসটিশিয়ান পদে কর্মী নিয়োগ করবে। অনলাইনে আবেদন করা যাবে।
পদের নাম: সিনিয়র বায়োস্ট্যাটিসটিশিয়ান
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: পরিসংখ্যান/অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস/বায়োস্ট্যাটিসটিকস বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: অবজারভেশনাল এপিডেমিওলজিক্যাল রিসার্চ স্টাডিজ বা এ ধরনের ক্ষেত্রে ডেটা স্ট্যাটিসটিক্যাল অ্যানালাইসিসে এক থেকে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
ফান্ডামেন্টাল স্ট্যাটিসটিক্যাল কনসেপ্ট ও মেথডোলজি বিষয়ে জানাশোনা থাকতে হবে।
ভাষা দক্ষতা: ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার দক্ষতা: ডেটাবেইস ডেভেলপমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে দক্ষ হতে হবে। এসটিএটিএ, আরসহ স্ট্যাটিসটিক্যাল সফটওয়্যারের কাজ জানতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে। সমস্যা সমাধান ও যোগাযোগে দক্ষ হতে হবে।
চাকরির ধরন: ফিক্সড টার্ম
কর্মস্থল: ঢাকা
বেতন ও সুযোগ–সুবিধা: মাসিক বেতন ৪৫,০০০–৬৫,০০০ টাকা (অভিজ্ঞতার ওপর ভিত্তি করে)। এছাড়া উৎসব বোনাস ও প্রভিডেন্ট ফান্ডের সুবিধা আছে।
যেভাবে আবেদন: প্রার্থীদের এই লিংকে ফরম পূরণ করে আবেদন করতে হবে। একই লিংকে সিভি (তিন পৃষ্ঠার বেশি নয়) ও মোটিভেশন লেটার (এক পৃষ্ঠা) আপলোড করতে হবে।
আবেদনের শেষ সময়: ৯ আগস্ট ২০২২।
