ঢাকা বৃহস্পতিবার , ২২ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কারা অধিদপ্তর থেকে কর্নেল আবরারকে বদলি

আইএম নিউজ
সেপ্টেম্বর ২২, ২০২২ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

আইএম নিউজ ডেস্ক :: কারা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. আবরার হোসেনকে বদলি করা হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল সুজাউর রহমান। আর কর্নেল আবরারকে পূর্বের কর্মস্থল সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

সম্প্রতি কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মো. আবারার হোসেনকে নিয়ে বিভিন্ন গনমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে আবরার হোসেনের নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা এবং ঘুস বাণিজ্যের তথ্য উঠে আসে। এরপর তাকে নিয়ে কারা অধিদপ্তরে হৈ চৈ পড়ে যায়। এ কারণে তাকে বদলির সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে কারা অধিদপ্তরের একটি সূত্র।

সংবাদটি শেয়ার করুন....