ঢাকা বৃহস্পতিবার , ২৮ জুলাই ২০২২
আজকের সর্বশেষ সবখবর

১০০ কর্মী নেবে গণ উন্নয়ন কেন্দ্র, বেতন ২০ হাজার

আইএম নিউজ
জুলাই ২৮, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

কর্মী নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিউকে)। এনজিওটি তাদের ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কর্মী নিয়োগ দেবে।
অনলাইনে আবেদন করা যাবে।

প্রতিষ্ঠানের নাম: গণ উন্নয়ন কেন্দ্র (জিউকে)।

পদের নাম: উন্নয়ন সহযোগী।
 
পদের সংখ্যা: ১০০ জন।

আবেদনের যোগ্যতা: যেকেনো বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে স্নাতক পাস।

অভিজ্ঞতা: ক্ষুদ্রঋণ কার্যক্রমে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তবে বেশি অভিজ্ঞতা থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ৩৫ বছর।

কর্মএলাকা: কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, দিনাজপুর, বরিশাল, রংপুর, লালমনিরহাট জেলায় কাজ করতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা: মাসিক বেতন ১৫০০০-২০০০০। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

যেভাবে আবেদন: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে এই লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২২

সংবাদটি শেয়ার করুন....