ঢাকা রবিবার , ২৫ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মহেশখালী একসঙ্গে ৪ সন্তানের জন্ম

আইএম নিউজ
সেপ্টেম্বর ২৫, ২০২২ ৯:২৮ পূর্বাহ্ণ
Link Copied!

মহেশখালী প্রতিনিধি :: কক্সবাজারের মহেশখালীর এক প্রসূতি একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন তিনি।

জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। সন্তান ও সন্তানদের মা কহিনুর আক্তার সুস্থ আছেন। কহিনুর মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার পাড়া এলাকার সৌদি প্রবাসী মো. ওমর ফারুকের স্ত্রী।

চিকিৎসকেরা জানান, কহিনুর আক্তার বর্তমানে সুস্থ রয়েছেন এবং নবজাতকদের নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়েছে।

চার নবজাতকের বাবা সৌদি প্রবাসী ওমর ফারুক বলেন, আমি ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞ এবং যারা আমার সন্তান জন্ম নেওয়ার পর বিভিন্ন ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোয়া চেয়েছেন তাদেরকে ধন্যবাদ। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন তারা সুস্থভাবে বেড়ে উঠে।

অস্ত্রোপচার করা চিকিৎসক ডা. রোকসানা বেগম স্বপ্না বলেন, আমার তত্বাবধানে চার শিশুর জন্ম হওয়ায় আমি খুবই খুশি। শিশু ও শিশুদের মা সুস্থ আছেন।

পারিবারিক সূত্র জানা যায়, ওমর ফারুকের সাথে একই উপজেলার সিপাহির পাড়ার কোহিনূর আক্তারের বিয়ে হয় ২০১৫ সালের ২৪ জানুয়ারি। বিয়ের চার বছরের মাথায় ২০১৯ সালের ১৭ আগস্টে তাদের ঘরে প্রথম মেয়ে সন্তানের জন্ম হয়, নাম রাখা হয়েছিলো ওয়াহিদা ফারুক ছালু। এরপর তিন বছরের মাথায় ফের একসঙ্গে ৪ সন্তানের জন্ম হলো।

সংবাদটি শেয়ার করুন....