ঢাকা শুক্রবার , ৩০ সেপ্টেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় কলেজছাত্রীসহ নিহত ২

আইএম নিউজ
সেপ্টেম্বর ৩০, ২০২২ ১০:০২ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা প্রতিনিধি :: কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসের ধাক্কায় ফাতেমা আক্তার রেবা (২৪) নামে এক কলেজছাত্রী এবং মিম (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেবা কুমিল্লা অজিতগুহ কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্রী এবং উপজেলার কালিকাপুর ইউনিয়নের বিজয়পুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। অপর নিহত শিশু মিমের বাড়ি চান্দিনা উপজেলায় বলে জানা গেছে।

শিশুটির খালা সুমি বেগম জানান, মিমের বাবার নাম সুজন। শিশুর বাবা-মা চৌদ্দগ্রামে একটি গার্মেন্টসে কাজ করেন। খালার সঙ্গে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

স্থানীয় ইউপি সদস্য জাকির মাহমুদ জানান, কুমিল্লা অজিতগুহ কলেজ থেকে বাড়ি ফিরছিলেন ফাতেমা আক্তার রেবা। এ সময় মিয়াবাজার নেমে সিএনজিতে উঠেন তিনি। সিএনজি অটোরিকশাটি নোয়াবাজারের উদ্দেশে ছাড়লে কুমিল্লা-কাশিনগরগামী বিজলী সুপার সার্ভিসের একটি বাস পেছন থেকে সিএনজিকে ধাক্কা দেয়।

এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি বাসের পেছনে ধাক্কা দিলে রেবাসহ তিন যাত্রী আহত হন। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে মিয়াবাজার এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাতেমা আক্তার রেবাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শিশু মিমকে কুমিল্লায় নিয়ে গেলে কুমিল্লার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই গিয়াসউদ্দিন জানান, এ বিষয়ে যথাযথ আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....