ঢাকা বৃহস্পতিবার , ৬ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

প্রতিমা বিসর্জনের পর কাউন্সিলরপুত্রকে ছুরিকাঘাতে হত্যা

আইএম নিউজ
অক্টোবর ৬, ২০২২ ৩:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

মুক্তাগাছা প্রতিনিধি :: ময়মনসিংহের মুক্তাগাছায় প্রতিমা বিসর্জনের পর সারোয়ার রহমান শান্ত (১৬) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তাগাছা শহরের আয়মান নদীর প্রতিমা বিসর্জন ঘাট সংলগ্ন নতুন বাজার গরুর হাটে এ ঘটনা ঘটে।

নিহত সারোয়ার রহমান শান্ত (১৬) মুক্তাগাছা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতির ছোট ছেলে। সে শহরের নবারুণ বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।

পরিবারের সদস্যরা জানান, কয়েকজন যুবক প্রতিমা বিসর্জনের পর শান্তকে ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৌর কাউন্সিলের ছোট ছেলেকে কে বা কারা ছুরিকাঘাতে হত্যা করেছে বিষয়টি শুনেছি। তবে এখনও ঘটনার বিস্তারিত জানতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন....