ঢাকা বৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নতুন বছর উদযাপনে প্রেমিককে নিয়ে উড়াল দিলেন শাহরুখকন্যা

বিনোদন ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

বহুদিন ধরেই শোনা যাচ্ছে, বলিউড বাদশাহ শাহরুখ খান কন্যা সুহানা খান প্রেম করছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দার সঙ্গে। বছরখানেক ধরেই নাকি একে অন্যের প্রেমে মজে আছেন এই জুটি।

জ়োয়া আখতারের ‘দি আর্চিজ়’-এর সেটে কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠতা বাড়ে এই দুই তারকা সন্তানের। বন্ধুত্ব থেকে গড়ায় প্রেমে। যদিও এখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি সুহানা বা অগস্ত্য কেউই। তবে প্রেম নিয়ে কোনো রাখঢাকও রাখেনি এই চর্চিত যুগল।

কয়েক মাস আগে এক অনুষ্ঠানে সুহানার উদ্দেশে চুম্বন ছুঁড়ে দিয়েছিলেন অগস্ত্য। তার সপ্তাহ খানেক পরে এক পার্টিতেও অন্তরঙ্গ অবস্থায় দেখা গিয়েছিল তাদের। ‘দি আর্চিজ়’-এর প্রচারণা অনুষ্ঠানেও চোখে পড়েছে দুজনের রসায়ন। বছরের শেষেও এই জুটির দেখা দেখা মিলল একই ফ্রেমে। নতুন বছর উদযাপন একসঙ্গে মুম্বাই ছাড়লেন দুজনে

আগেই ছুটি কাটানোর জন্য শহর ছেড়েছেন অনন্যা পাণ্ডে-আদিত্য রায় কাপূর, তমন্না ভাটিয়া-বিজয় বর্মার মতো চর্চিত যুগলেরা। এবার তাদেরই তালিকায় নাম লেখালেন সুহানা-অগস্ত্য। এদিন বিমানবন্দরে দেখা মিলেছে গস্ত্যের বোন নব্যা নন্দাকেও।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, নিজেদের সময়টাকে উপভোগ করতেই সঙ্গে নব্যাকেও নিয়েছেন তারা। যদিও ঠিক কোন দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন এই তারকা সন্তানেরা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

অন্যদিকে, নব্যার সঙ্গে গত বছর থেকেই নাম জড়িয়েছে ‘খো গয়ে হম কাঁহা’ খ্যাত অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীর। ইতিমধ্যেই তাদেরও একসঙ্গে দেখা গেছে একাধিক পার্টিতে। কানাঘুষো শোনা যাচ্ছে, শীঘ্রই নাকি তিনিও যোগ দেবেন সুহানা, অগস্ত্য ও নব্যার সঙ্গে।

সংবাদটি শেয়ার করুন....