ঢাকা বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুল-খসরুর জামিন, কারামুক্তিতে বাধা নেই

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

গত বছরের ২৮ অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত এ শুনানি এ আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন....