ঢাকা রবিবার , ১৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গম, ভুট্টা ও সয়াবিনের দরপতন

আইএম নিউজ ডেস্ক
জুলাই ১৩, ২০২৫ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববাজারের নজর এখন ইউএসডিএ’র রিপোর্টে। তার আগেই চাপে পড়েছে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য বাজার। গম, ভুট্টা ও সয়াবিন- তিন প্রধান কৃষিপণ্যের দামেই দেখা গেছে দরপতন। ডলারের মূল্যবৃদ্ধি, অনুকূল আবহাওয়া এবং বাজারপূর্ব অনুমান মিলিয়ে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত সাবধানী ভঙ্গি নিয়েছেন। ফলে শিকাগো বোর্ড অব ট্রেডে শুক্রবার সকালেই দেখা যায় দামের এই পতন। খবর বিজনেস রেকর্ডার

শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সফট রেড উইন্টার গমের সেপ্টেম্বর চুক্তিতে দাম কমেছে ৩ সেন্ট, দাঁড়িয়েছে প্রতি বুশেল ৫.৫১ ডলার। হার্ড রেড উইন্টার গমের দাম ৫ সেন্ট কমে হয়েছে ৫.২৯ ডলার এবং মিনিয়াপোলিসের গম ২.৭৫ সেন্ট কমে বিক্রি হয়েছে ৬.২৯ ডলারে।

বিশ্লেষকদের পূর্বাভাস, ইউএসডিএ তাদের ২০২৫/২৬ সালের মার্কিন গম উৎপাদনের পূর্বাভাস কিছুটা কমাতে পারে। তবে গমের বৈশ্বিক মজুদের ক্ষেত্রে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিকে ইউরোপীয় ইউনিয়নের কৃষি সংগঠন কোপা কোগেকা জানিয়েছে, এই মৌসুমে ব্লকের সফট গম উৎপাদন ১২৩.৪ মিলিয়ন টনে পৌঁছাতে পারে, যা গত বছরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি।

সিবিওটি-এ ডিসেম্বরের ভুট্টা চুক্তিতে দাম কমেছে ২.২৫ সেন্ট, প্রতি বুশেল দাঁড়িয়েছে ৪.১৪ ডলারে। অনুকূল আবহাওয়ায় মার্কিন মিডওয়েস্টে ভুট্টার পরাগায়ন ভালোভাবে চলছে। একই সঙ্গে ডলারের মান বৃদ্ধির কারণে চাহিদা কিছুটা কমে গেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইউএসডিএ তাদের মজুদের পূর্বাভাস কমাতে পারে।

সয়াবিন বাজারে নভেম্বর চুক্তিতে দাম কমেছে ৩.২৫ সেন্ট, প্রতি বুশেল ১০.১০ ডলার। ভালো আবহাওয়ার প্রভাবে উৎপাদন পরিস্থিতি ইতিবাচক। এদিকে ব্রাজিলের কৃষি সংস্থা কনব জানিয়েছে, তারা ২০২৪/২৫ মৌসুমে সয়াবিন উৎপাদনের পূর্বাভাস ১৬৯.৫ মিলিয়ন টনে রেখেছে, যা এক মাস আগের তুলনায় সামান্য কম।

শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ১১টায় ইউএসডিএ তাদের বিশ্ব কৃষি সরবরাহ ও চাহিদা রিপোর্ট প্রকাশ করবে। বাজারের দৃষ্টির কেন্দ্রবিন্দু এখন সেই প্রতিবেদনের দিকেই।
সংবাদটি শেয়ার করুন....