বিশ্বের নানা প্রান্তে কর্মরত এক কোটিরও বেশি প্রবাসীর পাঠানো রেমিট্যান্সেই সচল রয়েছে বাংলাদেশের অর্থনীতির চাকা। প্রবাসীদের সুবিধার্থে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৩ আগস্ট) দেশের মুদ্রাবাজারে লেনদেন শুরু হয়েছে সামান্য দরপতনের মধ্য দিয়ে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, আজ ডলারের সর্বোচ্চ দাম ১২২ টাকা ৮৯ পয়সা এবং সর্বনিম্ন ১২২ টাকা। গড় দাম দাঁড়িয়েছে ১২২ দশমিক ৩০ টাকা, যা গত সপ্তাহের তুলনায় কিছুটা কম। জুলাই মাসজুড়েই ডলারের দামে ওঠানামা দেখা গেছে।
| মুদ্রা | ক্রয় (টাকা) | বিক্রয় (টাকা) |
| ইউএস ডলার | ১২২ | ১২২.৮৯ |
| পাউন্ড | ১৬১.৯৯ | ১৬২.২১ |
| ইউরো | ১৪১.৩২ | ১৪২.৩৯ |
| জাপানি ইয়েন | ০.৮২ | ০.৮৩ |
| ইউয়ান | ১৬.৯৬ | ১৭.০৯ |
| অস্ট্রেলিয়ান ডলার | ৭৮.৯৯ | ৭৯.৬২ |
| হংকং ডলার | ১৫.৪৭ | ১৫.৬৫ |
| সিঙ্গাপুর ডলার | ৯৪.৬৪ | ৯৫.৩৮ |
| কানাডিয়ান ডলার | ৮৮.০৩ | ৮৯.১২ |
| সৌদি রিয়েল | ৩২.৩৬ | ৩২.৭৫ |
| মালয়েশিয়ান রিঙ্গিত | ২৮.৩৬ | ২৮.৭৪ |
| ভারতীয় রুপি | ১.৩৯ | ১.৪০ |
| সূত্র: বাংলাদেশ ব্যাংক |
শুধু ডলার নয়, সৌদি রিয়াল, ইউরো, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান, জাপানি ইয়েন, অস্ট্রেলীয় ডলার এবং সিঙ্গাপুরি ডলারের দরও কমেছে। অপরদিকে, ভারতীয় রুপির দর রয়েছে স্থিতিশীল।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্য ও বৈদেশিক লেনদেনের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে মুদ্রার দামের। বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত দামের চেয়ে খোলাবাজারে মুদ্রার দাম কিছুটা বেশি হলেও সামগ্রিকভাবে দরপতন বাণিজ্য খরচে স্বস্তি আনতে পারে। সূত্র: বাংলাদেশ ব্যাংক
