ঢাকা মঙ্গলবার , ৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি: নজরুল ইসলাম খান

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৫, ২০২৫ ১২:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

ফ্যাসিবাদের পতন হলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। জনমনে নির্বাচন নিয়ে যে ধোঁয়াশা, তা দ্রুত দূর করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সেমবার (৪ আগস্ট) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম খান বলেন, জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়। নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব করার যুক্তিসংগত কোনো কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, সংস্কার ও গণহত্যার বিচার চলমান। সামনে যারা সরকার গঠন করবে, তারাও বিচার কার্যক্রম চালিয়ে যাবে।

এ সময় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, নির্বাচনের তারিখ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুন....