ঢাকা বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক আজ

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৭, ২০২৫ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

আজ সচিবালয়ে দ্বিতীয়বারের মতো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ের নবনির্মিত ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ের ৬ নম্বর ভবনের ১৩ তলায় মন্ত্রিসভা কক্ষে উপদেষ্টা পরিষদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন....