ঢাকা শুক্রবার , ৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের শুল্ক আরোপের পর মার্কিন অস্ত্র ও বিমান কেনা নিয়ে ভারতের নতুন সিদ্ধান্ত

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৮, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নতুন অস্ত্র এবং বিমান ক্রয়ের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় তিনটি সূত্র এ তথ্য জানিয়েছে। দেশটির রপ্তানি পণ্যের ওপর ট্রাম্প শুল্ক আরোপের পর এই প্রথম কোনো শক্ত পদক্ষেপের কথা জানাল নয়াদিল্লি। বর্তমানে গত কয়েক দশকের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। খবর রয়টার্স

আগামী সপ্তাহে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ওয়াশিংটন পাঠিয়ে কিছু সামরিক সরঞ্জাম ক্রয়ের কথা ছিল। কিন্তু তার সেই সফর বাতিল করা হয়েছে। দুজন ব্যক্তি এ তথ্য জানিয়েছেন।

রাশিয়া থেকে তেল আমদানি করার কারণে শান্তি হিসেবে গত ৬ আগস্ট ভারতের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের দাবি তেল কেনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহযোগিতা করছে নয়াদিল্লি। এর ফলে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক দাঁড়িয়েছে ৫০ শতাংশে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ থেকে পিছিয়ে যাওয়ারও রেকর্ড রয়েছে। ভারত জানিয়েছে, বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে। ভারতীয় এক ব্যক্তি বলেন, শুল্কের বিষয়ে সমঝোতা হলেই ভারত যুক্তরাষ্ট্র থেকে কিছু সামরিক সরঞ্জাম ক্রয় করবে। তবে বিষয়টি দ্রুতই সুরাহা হবে বলে মনে হয় না।

আরেকটি সূত্র জানায়, সারমরিক সরঞ্জাম ক্রয় বন্ধে ভারত কোনো লিখিত নির্দেশনা জারি করেনি। এ থেকে ধারণা করা যাচ্ছে- ভারত দ্রুতই সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। কিন্তু পরিস্থিতির পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এ বিষয়ে মন্তব্যের জন্য রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি। সাম্প্রতিক বছরগুলোতে আমেরিকার সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্ব গড়ে তোলা দিল্লি বলছে, তাদের অন্যায্যভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা নিজেদের স্বার্থে মস্কোর সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র থেকে ভারতের স্ট্রাইকার কমব্যাক্ট ভেহিক্যাল এবং জাভেলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রয়ের কথা ছিল। কিন্তু শুল্ক আরোপের কারণে তা বন্ধ রয়েছে।

এদিকে রাজনাত সিংয়ের সফরকে কেন্দ্র করে ভারতীয় নৌবাহিনীর জন্য ছয়টি পি৮আই বোয়িং ক্রয়ের কথা ছিল। কর্মকর্তাদের মতে, ৩.৬ বিলিয়ন ডলারের প্রস্তাবিত এই চুক্তির বিষয়ে আলোচনা অগ্রসর পর্যায়ে ছিল।

সংবাদটি শেয়ার করুন....