ঢাকা বুধবার , ৩ আগস্ট ২০২২
আজকের সর্বশেষ সবখবর

দেশে হাহাকার হওয়ার মত খাদ্য সংকট নেই – খাদ্যমন্ত্রী

আইএম নিউজ
আগস্ট ৩, ২০২২ ৯:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল ব্যুরো ॥ কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আমাদের দেশে কোন ধরনের হাহাকার মত খাদ্য সংকট নেই। দেশের মানুষ আমাদের সাথে ছিল থাকবে। আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। বিএনপি-জামাত জোটের দুঃশাষন,অপশাষন ও লুঠপাটের কারনে মানুষ অস্তির হয়ে পড়েছিল বর্তমানে বাংলাদেশে সেরকম অবস্থার সৃষ্টি হয়নি।’
তিনি আরও বলেন, ‘বিএনপি চাচ্ছে আর্ন্তজাতিক বাজারের তেলের দাম নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে বিএনপি-জামাতের নৈরাজ্য কোন কাজে লাগবে না। বিএনপি যদি মনে করে থাকেন দেশের মানুষ অশিক্ষিত তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।’
বিদ্যুৎ প্রসঙ্গে বলেন, লোড শেডিং এখন শুধু বাংলাদেশের সমস্যা না। লোড শেডিং বর্তমানে সারা বিশ্বের বড় বড় দেশগুলোতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা ১ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে যায়নি। দেশে বিদ্যুতের যা উৎপাদন তা আমরাই করেছি।
কৃষকদের সমস্যা তুলে ধরে তিনি বলেন, বিএনপির সময় সারের দাম ছিল ৯০টাকা। আমরা ক্ষমতায় এসে সেই দাম কমিয়ে কৃষকদের কথা বিবেচনা করে ২৫ টাকা করেছি। আর বর্তমানে ১৬ টাকা দরে সার দেওয়া হচ্ছে। আর তেলের দামের বিষয় বলেন আর্ন্তজাতিক বাজারে তেলের দাম কমে আসলে আমরাও কমিয়ে নিয়ে আসব। এছাড়া তিনি আরো বলেন দেশের ভোজ্যতেলের সংকট দুর করার জন্য আগামী ৩ বছরের মধ্যে ৪০ থেকে ৫০ ভাগ ভোজ্য তেল উৎপাদন করে দেশের ঘাটতি পুরন করা হবে।’
বুধবার (৩ আগস্ট) সকালে ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট এর আয়োজনে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তাব্য তিনি এসব কথা বলেন।
বিদ্যমান শষ্যবিন্যাসে তৈল ফসলের অন্তভূক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাত সমুহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন-উল-ইসলাম, কৃষি মন্ত্রালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার,বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউট (বিড়ি) মহা পরিচালক ড. মোঃ শাহজাহান কবীর,কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডিজিমোঃ বেনজির আলম,কৃষি সম্প্রসারনে অধিদপ্তরের মহা পরিচালক ড. দেবাশিষ সরকার, বরিশাল জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন প্রমুখ।
কর্মশালায় বরিশাল,ফরিদপুর,খুলনা ও যশোর অঞ্চল ৪ জেলার ৩ শতাধিক কৃষি কর্মকর্তা সহ বিভিন্ন কৃষি কাজের সাথে সম্পৃক্তরা অংশগ্রহন করে।

 

সংবাদটি শেয়ার করুন....