ঢাকা সোমবার , ১১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে সরকার শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত: হান্নান মাসউদ

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১১, ২০২৫ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

বর্তমান সরকার শিক্ষার্থীদের দিকে না তাকিয়ে শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

সোমবার (১১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের স্বতন্ত্র কমিশন গঠন ও সংস্কারের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অভিযোগ করেন।

হান্নান মাসউদ বলেন, অভ্যুত্থানের পর এই সরকার ক্ষমতায় আসার পরই আমলাতন্ত্রে আটকে গেছে। আমলাদের ওপর নির্ভর করে চালাচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়।

অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সঙ্গে প্রতারণা হয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির নেতা। দাবি করেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনে পুলিশ এখনও ফ্যাসিস্টের মতো আক্রমণ চালাচ্ছে। এসময় শিক্ষার্থীদের দাবি-দাওয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....