ঢাকা বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি রাশিয়ার

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৪, ২০২৫ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র কেন্দ্রে হামলার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৪ আগস্ট) জানায়, জুলাই মাসে তাদের বাহিনী ইউক্রেনের একাধিক ক্ষেপণাস্ত্র কারখানা, অস্ত্র নকশা ব্যুরো এবং রকেট জ্বালানি উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই কারখানাগুলো রক্ষায় পশ্চিমা তৈরি একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন ছিল, যার মধ্যে ডিনিপ্রোপেত্রোভস্ক ও সুমি অঞ্চলে থাকা প্যাট্রিয়ট লঞ্চার এবং ফায়ার কন্ট্রোল রাডার ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, “রুশ ফেডারেশনের গভীরে হামলা চালানোর উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র উৎপাদন কার্যক্রম সংগঠিত করার জন্য কিয়েভ এবং তার পশ্চিমা মিত্রদের প্রচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।”

সূত্র : রয়টার্স

সংবাদটি শেয়ার করুন....