ঢাকা শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেন চুক্তিতে পুতিনের অবস্থান স্পষ্ট করলেন ট্রাম্প, জেলেনস্কির উপস্থিতি নিয়ে নতুন তথ্য

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ আগস্ট) জানান, তার বিশ্বাস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে যুদ্ধ থামাতে প্রস্তুত। শুক্রবার দুই নেতার মধ্যে অনুষ্ঠিতব্য শীর্ষ বৈঠকের আগের দিন এমন মন্তব্য করেন ট্রাম্প। তবে তিনি মনে করেন, শান্তি প্রতিষ্ঠার জন্য অন্তত আরেকটি বৈঠক লাগবে যেখানে ইউক্রেনের প্রেসিডেন্টও থাকবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং তার ইউরোপীয় মিত্ররা এই সপ্তাহে তাদের প্রচেষ্টা জোরদার করেছেন, যাতে শুক্রবার আলাস্কার বৈঠক থেকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে এমন কোনো চুক্তি না হয় যা ভবিষ্যতে ইউক্রেনকে নতুন করে হামলার মুখে ফেলে দিতে পারে।

‘আমি মনে করি প্রেসিডেন্ট পুতিন শান্তি প্রতিষ্ঠা করবে, আমি মনে করি প্রেসিডেন্ট জেলেনস্কিও শান্তি প্রতিষ্ঠা করবে,’ হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন ট্রাম্প, দেখা যাক তারা কতটা একমত হয়। খবর রয়টার্সের। 

ট্রাম্প শুক্রবারের বৈঠক থেকে যুদ্ধবিরতির তাৎক্ষণিক সম্ভাবনা কম বলে দেখছেন এবং ইঙ্গিত দিয়েছেন আরেকটি বৈঠকের, যেখানে আরও নেতারা থাকবেন।

তিনি বলেন, ‘আমি মনে করি এটা ভালো একটি বৈঠক হবে, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে দ্বিতীয় বৈঠক। সেখানে থাকবেন প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি, আমি, আর হয়তো কিছু ইউরোপীয় নেতা। নাও থাকতে পারেন। আমি এখনো জানি না।’

এর আগে পুতিন তার শীর্ষ মন্ত্রী ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন, আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্পের সঙ্গে যে আলোচনা হতে যাচ্ছে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধের সমাপ্তি করে পারে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র আমার মতে, যথেষ্ট সক্রিয় ও আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে শত্রুতা থামাতে, সংকট সমাধান করতে এবং এই সংঘাতে জড়িত সব পক্ষের জন্য উপকারী চুক্তিতে পৌঁছাতে।’

তিনি বলেন, এর লক্ষ্য ‘আমাদের দেশগুলোর মধ্যে, ইউরোপে এবং সারাবিশ্বে দীর্ঘমেয়াদি শান্তির শর্ত তৈরি করা—যদি পরবর্তী ধাপগুলোতে আমরা কৌশলগত আক্রমণাত্মক অস্ত্র নিয়ন্ত্রণে চুক্তিতে পৌঁছাতে পারি।’

এই মন্তব্যে স্পষ্ট হয়, পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণকে নিরাপত্তা সংক্রান্ত বিস্তৃত আলোচনার অংশ হিসেবে তুলবেন ট্রাম্পের সঙ্গে বৈঠকে। এক ক্রেমলিন উপদেষ্টা জানান, পুতিন ও ট্রাম্প রাশিয়া-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক সম্পর্কের সবচেয়ে বড় অনাবিষ্কৃত সম্ভাবনা’ নিয়েও আলোচনা করবেন।

সংবাদটি শেয়ার করুন....