ঢাকা শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মাদরাসা শিক্ষা অধিদফতরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে অধিদফতরে যেতে হলে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে নিতে হবে, অন্যথায় নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আব্দুল মান্নানের সই করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে- প্রতিষ্ঠানপ্রধান ও শিক্ষক-কর্মচারীরা নিয়মিত অধিদফতরে আসছেন, ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এমপিওভুক্তিকরণ, বিশেষ বরাদ্দ, উচ্চতর স্কেল, পদোন্নতি, জন্মতারিখ সংশোধন, বকেয়া প্রদান, প্রশিক্ষণ মনোনয়ন, ইনডেক্স প্রদান বা কর্তনসহ সব ধরনের আবেদন প্রতিষ্ঠানপ্রধানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে পাঠাতে হবে। অন্য কেউ বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করা যাবে না।

অধিদফতরে আসার সময় ছুটি বা অনুমতিপত্র শাখা কর্মকর্তাদের দেখাতে হবে। নির্দেশনা অমান্য করলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....