ঢাকা শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে কমেছে তেলের দাম, জেনে নিন দেশে বাজারদর

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের আগে তেলের দাম শুক্রবার (১৫ আগস্ট) কমেছে। ব্রেন্ট ক্রুড ফিউচারস ০.৪ শতাংশ কমে প্রতি ব্যারেল ৬৬.৫৫ ডলার, আর ডব্লিউটিআই ক্রুড ০.৬ শতাংশ কমে ৬৩.৬১ ডলার হয়েছে। খবর রয়টার্স

বৈঠকের মূল আলোচ্য বিষয় ইউক্রেনে যুদ্ধবিরতি। ট্রাম্প আশা প্রকাশ করেছেন রাশিয়া যুদ্ধ শেষ করতে প্রস্তুত, তবে শান্তি আলোচনা ব্যর্থ হলে তেল ক্রয়কারী দেশগুলিতে দ্বিতীয় ধাপের নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতির সম্ভাবনা বাড়লে রাশিয়ার তেলের সরবরাহও বাড়তে পারে। এদিকে, চীনের দুর্বল অর্থনৈতিক তথ্য ও উৎপাদন বৃদ্ধির ধীরগতি জ্বালানি চাহিদা কমার আশঙ্কা বাড়িয়েছে।

ব্যানক অফ আমেরিকার বিশ্লেষকরা জানিয়েছেন, ওপেক+ গোষ্ঠীর উৎপাদন বৃদ্ধির কারণে ২০২৫-২৬ সালে তেলের বাজারে দৈনিক গড়ে ৮ লাখ ৯০ হাজার ব্যারেল উদ্বৃত্তের পূর্বাভাস রয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) বলেছে, বাজার ‘অতিরিক্ত’ সরবরাহের মুখে আছে।

এদিকে দেশের বাজারে চলতি বছরের ৩১ জুরাই সর্বশেষ সমন্বয় করা অনুযায়ী বিক্রি হচ্চে জ্বালানি তেল। বিশ্ববাজারে দাম বাড়া-কমার মাঝেও দেশের ভোক্তাদের জন্য তেলের বর্তমান দামই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগস্ট মাসে ডিজেল প্রতি লিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় বিক্রি হবে।

সংবাদটি শেয়ার করুন....