ঢাকা শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধ বন্ধে মস্কোর কোনো লক্ষণ দেখা যাচ্ছে না: জেলেনস্কি

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৫, ২০২৫ ১১:২৫ অপরাহ্ণ
Link Copied!

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধ বন্ধের প্রস্তুতি হিসেবে রাশিয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আলাস্কাতে ট্রাম্প ও পুতিনের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকের আগেই এমন মন্তব্য করলেন জেলেনস্কি। খবর বিবিসি

টেলিগ্রাম পোস্টে তিনি বলেন, আলোচনার দিনও তারা মানুষ হত্যা করে। এটাতে অনেক কিছুই বোঝা যায়। তিনি আরও বলেন, যুদ্ধ চলছে, এটি বন্ধে কোনো নির্দেশনা বা মস্কোর কোনো প্রস্তুতি দেখা যাচ্ছে না।

দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের প্রধান সেরহি লিসাক আগেই জানিয়েছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দিনিপ্রো শহরের বাইরে যানবাহনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় এক ব্যক্তি নিহত এবং আরেকজন আহত হয়েছেন।

উত্তর-পূর্ব ইউক্রেনের সুমি শহরের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের কেন্দ্রীয় অংশের একটি বাজারকে লক্ষ্য হামলা চালিয়েছে রাশিয়া। এতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে।

সংবাদটি শেয়ার করুন....