ঢাকা রবিবার , ১৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলার কড়া জবাব দিলো যোদ্ধারা

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ১৭, ২০২৫ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েলি হামলার জবাব দিয়েছে হুতি যোদ্ধারা। এদিন ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালায় যোদ্ধারা। এতে বিমান চলাচলে বিঘ্ন ঘটে। নেভিগেশন তথ্য অনুযায়ী, সতর্কাবস্থার কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইটকে গন্তব্য পরিবর্তন বা আকাশে চক্কর দিতে হয়েছে। খবর আল জাজিরার

ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য বলছে, আমস্টারডাম, মিউনিখ, বার্লিন, বোস্টন, ভিয়েনা, নিউইয়র্ক, এথেন্স ও আবুধাবি থেকে তেল আবিবগামী অন্তত নয়টি বেসামরিক বিমানকে ভূমধ্যসাগরের আকাশে এবং ইসরায়েলি উপকূলের ওপর ঘুরতে বাধ্য করা হয়।

রাডারের তথ্যে আরও দেখা গেছে, আম্মান থেকে উড্ডয়ন করা তুরস্কের আন্তালিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি জর্ডানিয়ান বেসামরিক বিমানকে ভিন্ন রুটে ঘুরিয়ে দেয়া হয়। এদিকে হামলার ফলে তেল আবিব, জেরুজালেম এবং ইসরায়েলের আরও কয়েকটি মধ্যাঞ্চলীয় শহরে ক্ষেপণাস্ত্র সতর্ক সাইরেন বাজানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে বিমান হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করার পর এই হামলা চালানো হয়।

সংবাদটি শেয়ার করুন....