ঢাকা শুক্রবার , ২২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পারিবারিক সহিংসতায় উদ্বেগ, গেল ৭ মাসে স্বামীর হাতে খুন ১১৩ নারী

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২২, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ৩৬৩টি পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে। আর এসব ঘটনায় মারা গেছেন ৩২২ জন। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, ঢাকাসহ সারা দেশে গেল ৭ মাসে স্বামীর হাতে খুন হয়েছেন ১১৩ নারী। অপরাধ বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম ও একক পরিবারের প্রবণতায় বাড়ছে পারিবারিক কলহ ও হত্যার ঘটনা।

ভালোবেসে বিয়ে করেন ফাহমিদা তাহসিন কেয়া। প্রায় এক যুগের সংসারে চার সন্তানের মা। ১৩ আগস্ট রাতে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠে স্বামী সিফাতের বিরুদ্ধে। মিরপুরের এ ঘটনা আলোড়ন তোলে দেশজুড়ে।

একদিন পর তুচ্ছ ঘটনায় শনির আখরায় স্বামীর হাতে খুন হন তামান্না নামের এক গৃহবধূ।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ৭ মাসে দেশে পারিবারিক সহিংসতার ঘটনা ৩৬৩টি। যাতে প্রাণ হারিয়েছেন ৩২২ জন। এর মধ্যে হত্যার শিকার ২০৮ নারী ও শিশু। স্বামীর হাতে মৃত্যু হয়েছে ১৩৩ নারীর। আত্মহত্যা করেছেন ১১৪ জন।

অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ও একক পরিবারের প্রবণতা থেকে বাড়ছে পারিবারিক কলহ ও হত্যার ঘটনা।

পারিবারিক কলহে হত্যার ঘটনা যেন ভিন্নখাতে নেয়া না হয়, তা নজরদারিতে রাখছে পুলিশ। ৫ আগস্টের পর প্রতি মাসে রাজধানীতে গড়ে ২০-২২টি হত্যাকাণ্ড হয়েছে, যা অন্য বছরের তুলনায় একই রকম বলেও জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন....