ঢাকা শনিবার , ২৩ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে এবার মুখ খুললেন এস জয়শঙ্কর

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ২৩, ২০২৫ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে মুখ খুলছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কিছু ক্ষেত্রে ‘লাল দাগ’ রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ছাড় দেয়া হবে না। খবর এনডিটিভি

একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির জন্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক বৈঠক হলেও তারা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। মতবিরোধের কারণে ঐক্যমতে পৌঁছানোর বিষয়টি আরও কঠিন হয়ে পড়েছে। এছাড়া রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের ওপর শাস্তি স্বরূপ ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে।

ইটি ওয়ার্ল্ড লিডার ফোরামে জয়শঙ্কর বলেছেন, ‘আলোচনা এখনও চলমান রয়েছে। তবে এক্ষেত্রে কিছু লাল দাগ রয়েছে। আলোচনা একটি চলমান প্রক্রিয়া, কেউ বলেনি যে আলোচনা বন্ধ হয়ে গেছে।’

রেড লাইনের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে জয়শঙ্কর বলেন, এটি এমন বিষয় যার সঙ্গে সরকার আপস করতে রাজি নয়।

তিনি আরও বলন, রেড লাইনের বিষয়টি হলো আমাদের কৃষক ও ক্ষুদ্র উৎপাদনকারীদের স্বার্থ। সরকার হিসেবে আমরা তাদের স্বার্থের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আমরা এ বিষয়ে কোনো আপস করতে পারি না।

মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু দাবি যা স্পষ্টতই ভারত সরকারের জন্য ‘লাল রেখা’ অতিক্রম করেছে। কারণ এগুলো দেশের গ্রামীণ অর্থনীতির ভিত্তি গঠনকারী খাতগুলোর সঙ্গে সম্পর্কিত।

যুক্তরাষ্ট্র ক্রমাগতভাবেই ভারতকে আমেরিকান ডেইরি, পোল্ট্রি এবং কৃষিপণ্য যেমন- ভুট্টা, সয়াবিন, গম, ইথানল, ফলমূল এবং বাদামের জন্য বাজার উন্মুক্ত করার দাবি জানিয়ে আসছে। কিন্তু কৃষিপ্রধান ভারত এসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারে রাজি হচ্ছে না।

সংবাদটি শেয়ার করুন....