আন্তর্জাতিক বাজারে অ্যারাবিকা কফি আড়াই মাসে মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগস্টের শুরু থেকে কফির দাম প্রায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, কম এক্সচেঞ্জ স্টক এবং ব্রাজিলের সাম্প্রতিক ঠান্ডা আবহাওয়া আগামী বছরের ফসলকে প্রভাবিত করতে পারে। খবর বিজনেস রেকর্ডার
কফি কো-অপারেটিভ এক্সপোক্যাসার জানিয়েছে, ব্রাজিলের সেরাডো মাইনিরো অঞ্চলে ঠান্ডা আবহাওয়ার কারণে পরবর্তী ফসল ৫.৫ শতাংশ কমে যাবে। রোবুস্টা কফির দামও ১.৪ শতাং বৃদ্ধি পেয়েছে।
চিনি বাজারেও উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। রপ্তানি চিনি প্রতি পাউন্ড ১৬.৩৬ সেন্টে পৌঁছেছে। ট্রেডাররা মনে করছেন, সরবরাহ কম থাকার কারণে মূল্য আরও ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
কোকো বাজারে চাপ বিরাজ করছে। নিউ ইয়র্কে কোকো দাম ০.৩ শতাং বেড়েছে, তবে সপ্তাহিক ক্ষতি ৭.৩ শতাং ধরা পড়ছে। লন্ডনে কোকো দাম কমে ৫ হাজার ৩৩২ পাউন্ডে নেমেছে। বাজার বিশ্লেষকরা শুষ্ক আবহাওয়া এবং কম চাহিদাকে মূল কারণ হিসেবে দেখছেন।
