ঢাকা শনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গতকাল বেশ কয়েকজন জাতীয় পার্টির অফিসে আগুন দিতে এসেছিল: শামীম হায়দার

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, গতকাল মশাল মিছিলের নামে বেশ কয়েকজন জাতীয় পার্টির অফিসে আগুন দিতে এসেছিল। এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা আগুনে পুড়ে যাওয়ার হাত থেকে নেতাকর্মীদের রক্ষা করেছেন।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, আরেকটি দলকে ব্যান করা কোন দলের আদর্শ বা কর্মসূচি হতে পারে না। দেশে নব্য মবতন্ত্র সৃষ্টি হচ্ছে। এই সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক করতে পারেনি। তারা সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে পারবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে।

এ সময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন শামীর হায়দার পাটওয়ারী।

সংবাদটি শেয়ার করুন....