ঢাকা শনিবার , ৩০ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

১২ দিনের যুদ্ধে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ৮ জনকে গ্রেপ্তার

আইএম নিউজ ডেস্ক
আগস্ট ৩০, ২০২৫ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের যুদ্ধের সময় গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটজনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড করর্পস (আইআরজিসি) জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইরানের গুরুত্বপূর্ণ সাইট এবং সিনিয়র সামরিক সদস্যদের সম্পর্কে তথ্য পাচার করেছে। খবর আল জাজিরা

শনিবার (৩০ আগস্ট) আইআরজিসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্তদের অনলাইনে বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল মোসাদ।

পরিকল্পনা বাস্তবায়নের আগে উত্তরপূর্বাঞ্চলীয় ইরান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে লঞ্চার, বোমা, বিস্ফোরক এবং বুবি ট্র্যাপ উদ্ধার করা করা হয়েছে।
সংবাদটি এমন এক সময়ে এসেছে যখন রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এ মাসের শুরুর দিকে জানিয়েছিল যে, ইরানি পুলিশ জুন মাসের সংঘাত চলাকালে প্রায় ২১ হাজার “সন্দেহভাজন” ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে তাদেরকে কী ধরনের সন্দেহে অভিযুক্ত করা হয়েছে, সে সম্পর্কে কিছু বলা হয়নি।

সাম্প্রতিক সময়ে ইরান আট জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। যার মধ্যে পরমাণু বিজ্ঞানী রুজবেহ বাদিও ছিলেন। ইসরায়েলি হামলায় নিহত আরেক বিজ্ঞানীর সম্পর্কে তথ্য দেয়ার অভিযোগে গত ৯ আগস্ট তার ফাঁসি কার্যকর করা হয়।

মানবাধিকার সংগঠনগুলো ইরানের এমন পদক্ষেপের ব্যাপক সমালোচনা করেছে। তারা বলেছে, বৃহৎ পরিসরে রাজনৈতিক ব্যক্তিদের দমন করতে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হচ্ছে এবং তাদের ফাঁসি কার্যকর হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....