ঢাকা শনিবার , ৪ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

‘শহিদুল আলমসহ গাজামুখী নৌবহরের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে সরকার’

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ৪, ২০২৫ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

গাজামুখী ঐতিহাসিক নৌবহরে অংশগ্রহণকারীদের অবস্থা ও নিরাপত্তা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অন্তর্বর্তী সরকার। একইসাথে বিশ্বখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমের বিষয়েও নজর রাখা হচ্ছে।

শনিবার (৪ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, শহিদুল এই অভিযানে অংশ নিয়েছেন সেই একই সাহস, দৃঢ়তা ও অবিচল মানসিকতা নিয়ে, যা তিনি দেখিয়েছিলেন ২০১৮ সালে হাসিনা সরকারের অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণে ১০৭ দিন কারাভোগের সময়। আজ তিনি বাংলাদেশের অবিচল ও অদম্য চেতনার উজ্জ্বল প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছেন।

গত মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে আমি যেমন বলেছিলাম, মানবিক যন্ত্রণার প্রতি উদাসীনতাই ধ্বংস করে দিচ্ছে সেই অগ্রগতি, যা মানবজাতি দশকের পর দশক সংগ্রাম করে অর্জন করেছে। এই ট্র্যাজেডির সবচেয়ে নির্মম চিত্র আজ গাজায়। শিশু মারা যাচ্ছে অনাহারে। সাধারণ মানুষ নির্বিচারে নিহত হচ্ছে। পুরো মহল্লা, হাসপাতাল ও বিদ্যালয় মানচিত্র থেকে মুছে ফেলা হচ্ছে।

প্রধান উপদেষ্টা আরও উল্লেখ করেন, আমরা শহিদুল আলমের পাশে আছি — এবং গাজার সাথেও আছি — এখন ও চিরকাল।

সংবাদটি শেয়ার করুন....