অক্টোবর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আজ মঙ্গলবার (৭ অক্টোবর)। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এক মাসের জন্য নতুন দাম ঘোষণা করবে।
বিইআরসির এক বিজ্ঞপ্তি তে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবর (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে।
এর আগে সর্বশেষ ২ সেপ্টেম্বর এলপিজির দাম সমন্বয় করা হয়েছিল। সে সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
একই সঙ্গে মঙ্গলবারই ঘোষণা করা হবে অটোগ্যাসের নতুন দামও। গত ২ সেপ্টেম্বর সর্বশেষ সমন্বয়ে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১৩ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার ৫৮ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালে এখন পর্যন্ত মোট ১১ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয় হয়েছে। এর মধ্যে ৪ দফায় দাম কমেছে, ৭ দফায় বেড়েছে। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দাম বৃদ্ধি পেয়েছিল, আর এপ্রিল, মে, জুন ও নভেম্বরে কমানো হয়েছিল। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।
