ঢাকা শনিবার , ১৮ অক্টোবর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪ মামলা, গ্রেপ্তার ১

আইএম নিউজ ডেস্ক
অক্টোবর ১৮, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে অবৈধ প্রবেশ, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাতনামা ৯ শতাধিক আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর থানায় এসব মামলা দায়ের করে পুলিশ।

গতকাল শুক্রবার দুপুরে পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় ঢাকার মানিক মিয়া এভিনিউ এলাকা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে এ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে কয়েকটি যানবাহন ভাঙচুরের পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই সঙ্গে কয়েকটি জায়গায় আগুন ধরিয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন....