ঢাকা সোমবার , ২১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

আইএম নিউজ
নভেম্বর ২১, ২০২২ ৫:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী প্রতিনিধি :: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জুবাইদা নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে।

নিহত মোসাম্মৎ জুবাইদা বেগম (১৭) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রফিক উদ্দিনের মেয়ে এবং স্থানীয় সিরাজুল দাখিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষার্থী ছিল।

রোববার সন্ধ্যায় ছাত্রীর লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এর আগে একই দিন দুপুর সোয়া ২টার দিকে নিজ বাড়ির বসতঘরে বিষপানে আত্মহত্যা করে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ১০টার দিকে জুবাইদা মাদ্রাসায় যাওয়ার সময় তার বাবার কাছে মাসিক বেতনের টাকা চেয়ে মাদ্রাসায় যায়।

মাদ্রাসা থেকে ফিরে এসে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের দরজা বন্ধ করে দুপুর সোয়া ২টার দিকে নিজ কক্ষ্যে বিষপান করে। এর পর বিষের যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে।

তার কান্নার শব্দ শুনে তার মা ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাতিয়া থানার ওসি মো. আমির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবার ওপর অভিমান করে সে বিষপান করে আত্মহত্যা করেছে।

সংবাদটি শেয়ার করুন....