অনুসন্ধানী প্রতিবেদক, এস এম জজ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া কাল্পনিক ভুয়া দলিল তৈরি করে এক সৌদি প্রবসীর জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় একটি ভূমিখেকো চক্রের বিরুদ্ধে। ঘটনার প্রতিকার চেয়ে ভূক্তভূগী প্রবাসী সাহাবউদ্দিন সুজনের পিতা হাজী আবুল বাসার বাদী হয়ে জেলা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। এতে সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের ছিচকে সন্ত্রাসী খ্যাত সোহাগ, কামরুল, মন্নর, সিপন,মারুফসহ মোট ৬ জনকে আসামী করা হয়। মামলাটি তদন্তের জন ব্রাহ্মণবাড়িয়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে নির্দেশ দিয়েছে আদালত।
মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩০ মে সৌদি প্রবাসী সাহাবউদ্দিন সুজন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থানার খাঁটিহাতার মৌজায় একটি জমি ক্রয় করে (দলিল নং ৮৬ ৫১/২২)।
সেই থেকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা প্রবাসী সুজনের পিতা হাজ্বী মোঃ আবুল বাসারের নিকট মোটা অংকের চাঁদা দাবী করে। এবিষয়ে আবুল বাসার স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বিচার চেয়ে প্রতিকার না পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করে। সম্প্রতি ঐ জমিতে প্রবাসী সুজনের নির্মাণ করা দেয়াল প্রচীল ভেঙ্গে ফেলে এই সন্ত্রাসীরা।
প্রবাসী সাহাবউদ্দিন সুজন বলেন,‘আমি প্রবাসে পরিশ্রম করে টাকা রোজগার করে জমিটুকু ক্রয় করেছি। আমি প্রবাসে থাকার কারনে প্রতিনিয়ত এই সন্ত্রাসীরা আমার বাবার কাছে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে চক্রটি একটি ভূয়া দলিল প্রদর্শন করে এখন জমির মালিকানা দাবি করে। তিনি আরও বলেন, সন্ত্রাসী সোহাগ, কামরুল, মন্নর, সিপন,মারুফ,তারা একটি ভুমিদস্যু চক্র, এদের কাজ হলো এলাকায় কেউ নতুন জমি ক্রয় করলে এর চাঁদা দাবি করেন। আর চাঁদা না পেলে সেখানে গিয়ে ঝামেলা সৃষ্টি করে। আমি এদের হাত থেকে রক্ষা চাই। ঘর নির্মাণ করে মাথা গুজার ঠাই করতে চাই। এবিষয়ে ঐ প্রবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।’
অভিযোগ রয়েছে, ৬ সদস্যর এই সন্ত্রাসী চক্রটি এলাকায় মাদক ব্যবসা ও সেবন, জমি দখল, চাঁদাবাজি, ছিনতাই,ডাকাতি থেকে শুরু করে ছোট বড় এলাকার অপরাধের সাথে জড়িত রয়েছে। আর ওদের মাথার উপরে ক্ষমতাসীন দলের অসাধু নেতাদের আর্শীবাদ রয়েছে।
