ঢাকা রবিবার , ১৮ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় পেয়ারা পাড়তে নিষেধ করায় পিটিয়ে হত্যা

আইএম নিউজ
ডিসেম্বর ১৮, ২০২২ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

সোহরাওয়ার্দী খান, কুমিল্লা প্রতিনিধি :: কুমিল্লায় তিতাস উপজেলার মজিদপুরে পেয়ারা পাড়াকে কেন্দ্র করে মো. নজরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামে এই ঘটনা ঘটে। নজরুল ইসলাম মজিদপুর ইউনিয়নের মজিদপুর গ্রামের আঃ লতিফ’র ছেলে।

নজরুলের স্ত্রী রাশিদা অভিযোগ করে বলেন, প্রতিবেশী মহিউদ্দিনের ছেলে সিয়াম ও তার স্ত্রী শাহিনা আক্তার নজরুলকে কিল ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয় ।

স্থানীয়রা জানান, মহিউদ্দিনের পরিবারের লোকজন প্রায়ই নজরুলের গাছের পেয়ারা পেড়ে নেন। এ নিয়ে নজরুল তাদের সতর্ক করেছিলেন। বিকেলে নামাজ পড়ে বাড়ি ফেরার সময় নজরুলকে আটকে কিল-ঘুষি মেরে লাঠি দিয়ে পেটান সিয়াম ও তার স্ত্রী শাহিনা।

পরে নজরুলকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....