ঢাকা সোমবার , ২ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

সোনাদিয়ায় রাত্রিযাপনে নিষেধাজ্ঞা

আইএম নিউজ
জানুয়ারি ২, ২০২৩ ৩:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

কক্সবাজার প্রতিনিধি :: আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার স্বার্থে নতুন বছর ২০২৩ সালের প্রথম দিন থেকে কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপে বহিরাগতদের রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) বিকেলে গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী।

তিনি জানান, বিশেষ প্রয়োজনে বহিরাগত কারো রাত্রিযাপন করতে হলে অনুমতি নিতে হবে। তবে দিনের বেলা সোনাদিয়া দ্বীপ ভ্রমণে কোনো বাধা নেই। কিন্তু তাদের বিকেল ৪টার মধ্যে সোনাদিয়া দ্বীপ থেকে ফিরে আসতে হবে।

তিনি আরও জানান, বাণিজ্যিকভাবে যারা বিভিন্ন অফার দিয়ে সোনাদিয়ায় পর্যটকদের অনিরাপদ রাত্রিযাপনের ব্যবস্থা করে দিচ্ছেন তাদের সেটা বন্ধ করতে হবে। অন্যথায় অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। কারণ বহিরাগত পর্যটকরা সেখানে গিয়ে মাদক সেবন ও অনৈতিক কাজে লিপ্ত হন। এমনকি ইয়াবা কেনাবেচার অভিযোগও উঠে। এ ছাড়াও এক সময় সোনাদিয়া দ্বীপে ফুসলিয়ে মানুষ নিয়ে গিয়ে মালয়েশিয়া পাচার করা হতো।

এদিকে সোনাদিয়া দ্বীপে সংঘটিত বিভিন্ন অপরাধ নিয়ে একাধিক সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানিয়েছে একটি সূত্র।

সংবাদটি শেয়ার করুন....