ঢাকা বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় ট্রাকের ধাক্কায় রিকশাচালক নিহত

ভোলা প্রতিনিধি
জানুয়ারি ১৯, ২০২৩ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ভোলার চরফ্যাশন উপজেলার বিআরডিবি সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় রিয়াজ (২৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকালে চরফ্যাশন-দক্ষিণ আইচা সড়কের এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উপজেলার মাদরাসা ইউনিয়নের চরনাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রিপন কুমার সাহা জানান, দক্ষিণ আইচা থেকে একটি রিকশা চরফ্যাশনের দিকে আসছিল। এ সময় একটি ট্রাক পেছন থেকে এসে

রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক রিয়াজ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....