ঢাকা শুক্রবার , ২৭ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ইউপি সদস্য হাতেনাতে ধরা

পটুয়াখালী প্রতিনিধি
জানুয়ারি ২৭, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর মির্জাগঞ্জে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টাকালে মো. মাসুদ খান নামে এক ইউপি সদস্যকে (মেম্বার) হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

শুক্রবার (২৭ জানুয়ারি) ভুক্তভোগীর দায়ের করা মামলায় আদালতের মাধ্যমে আসামিকে জেল হাজতে পাঠিয়েছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার মাসুদ খান উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের সুন্দ্রা কালিকাপুর গ্রামের মৃত জয়নাল খানের ছেলে এবং সাত নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

জানা যায়, বাড়ি পাশাপাশি হওয়ায় বিভিন্ন সময়ে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিতেন ইউপি সদস্য। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) গভীর রাতে ভিকটিমের মামাতো বোনের পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ নিয়ে আসছেন- বলে ঘরের দরজা খুলতে বলেন মাসুদ খান। দরজা খুললে ঘরে ঢুকে প্রথমে দরজা বন্ধ করে দেন তিনি। কিছু বুঝে ওঠার আগে মুখ চেপে ধরে খাটের ওপর ফেলে ধর্ষণের চেষ্টা করেন অভিযুক্ত।

এ সময় ধস্তাধস্তিতে মুখ থেকে হাত সরে গেলে ডাক-চিৎকার করেন ভুক্তভোগী। চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে ঘরে আটকে রেখে থানায় খবর দেয়।

তবে ইউপি সদস্য মাসুদ খানের দাবি, তাকে ফাঁসানো হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, স্থানীয়দের সহায়তায় ইউপি সদস্য মাসুদকে আটক করা হয়। পরে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রীর করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....