রাজশাহী প্রতিনিধি :: রাজশাহী বিভাগে আগামী ১ সেপ্টেম্বর থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা দরে চাল বিক্রি শুরু হবে।
এ কর্মসূচির আওতায় রাজশাহী বিভাগের আট জেলার সাত লাখ ৭৬ হাজার লোক মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন।
মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের এক সমন্বয়সভায় এ সিদ্ধান্ত হয়েছে। রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
সভায় আঞ্চলিক খাদ্য কর্মকর্তা জানান, ১৫ টাকা কেজির চাল বিক্রি শুরুর আগে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে উপকারভোগীদের তথ্যের সঠিকতা যাচাই করবেন। চলতি মৌসুমে রাজশাহী বিভাগে ২ লাখ ৭৩ হাজার টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। এ পর্যন্ত ২ লাখ টন চাল সংগৃহীত হয়েছে। চালের পর্যাপ্ত মজুদ রয়েছে।
