ঢাকা বুধবার , ২২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৩ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (২২ ফেব্রুয়ারি) ভোরে পটুয়াখালী সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আমতলী উপজেলার আঠারোগাছিয়া এলাকার মৃত সত্তার পেদার ছেলে মনির হোসেন পেদা ও একই এলাকার মৃত কাশেম কাজীর ছেলে ইউসুফ কাজী।

জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা জানান, গোপন তথ্যের ভিত্তিতে আল-মামুন নামে পটুয়াখালীগামী দূরপাল্লার যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতার দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা প্রক্রিয়াধীন। এদের মধ্যে মনিরের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় ২০১৮ সালে মাদক মামলা রয়েছে যা বিচারাধীন।

সংবাদটি শেয়ার করুন....