ঢাকা শুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় ১০৫ কেজি গাঁজাসহ আটক দুই

পাবনা প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

পাবনার বেড়ায় অভিযান চালিয়ে ১০৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২।   বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ৯টার সময় এ অভিযান চালানো হয়। আটকরা হলেন, কুমিল্লার কোতয়ালী উপজেলার শ্যামপুর গ্রামের রবিউল ইসলাম (৩৫) ও একই জেলার বুড়িচং উপজেলার রাজাপুর গ্রামের শাহাদত হোসেন (২৪)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পারি একটি ট্রাকে মাছের খাদ্য পরিবহণের আড়ালে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছে। এ সংবাদের পর জেলার বেড়া পৌর সদরের সিঅ্যান্ডবি মোড়ে করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালায় র‌্যাবের একটি দল।

এ সময় ঘটনাস্থল দুই মাদক ব্যবসায়ীকে আটক করে ১০৫ কেজি গাঁজা, ১০০ বস্তা মাছের খাদ্য ও একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করে আটক দু’জনকে বেড়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন....