ঢাকা শনিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৩ ৭:৪৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে এ সভা হয়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল হোসেন। সভা পরিচালনা করেন রাজশাহী জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শামসুদ্দিন রিন্টু।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাজশাহী মহানগর আহ্বায়ক সাইফুল ইসলাম স্বপন, রাজশাহী জেলার সাবেক আহ্বায়ক রাহাত হোসেন, আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ডা. জহুরুল ইসলাম, পুঠিয়া উপজেলা আহ্বায়ক এনামুল হক, কাকনহাট পৌরসভার আহ্বায়ক আবদুল লতিফ, মোহনপুর উপজেলা কমিটির আহ্বায়ক প্রফেসর আমিনুল ইসলাম, বাঘা উপজেলা আহ্বায়ক মহিদুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন....