ঢাকা রবিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের গাভী জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক
ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

গভীর রাতে কৃষকের গরু জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতের কোনো একসময় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের নৈহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. হানিফ মোল্লা। তিনি ওই গ্রামের মৃত আলিম মোল্লার ছেলে।

কৃষক হানিফ মোল্লা জানান, প্রতিদিনের মতো গাভী ও চার মাসের বাছুরটি গোয়ালে রেখে তিনি ঘুমাতে যান। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়ালে গাভী-বাছুর নাই। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে ফসলের মাঠে বাছুরটিকে ছোটাছুটি করতে দেখেন।

কিছুক্ষণ পরেই ক্ষেতের আইলে গাভীর চামড়া, মাথার অংশ বিশেষ ও নাড়িভুড়ি পড়ে থাকতে দেখেন। ধারণা করছেন রাতে গাভীটি চুরি করে এনে জবাই করে মাংস নিয়ে গেছেন দুর্বৃত্তরা।

ক্ষতিগ্রস্ত কৃষক জানান, একমাত্র গাভীটি হারিয়ে তিনি পথে বসে গেছেন। গাভীর দুধ বিক্রি করে তিনি পরিবারের খরচ মেটাতেন। তাঁর কোনো শত্রু নেই। তিনি কাউকেই সন্দেহ করতে পারছেন না।

এ বিষয়ে জানতে চাইলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসিত কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর পুলিশ অপরাধীদের শনাক্তে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাননি বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....