কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পিতাম্বরবশী গ্রামের ৩ মার্চ রবিবার সকালে একই গ্রামের সুজন অধিকারী ও মদন অধিকারী জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয়ও অস্ত্র দিয়ে ৬৫ বছর বয়সি অশোক কুমার সিংহ , তার ছেলে অলোক কুমার সিংহ ও অলোক কুমারের ছেলে শুভ সিংহ হত্যার উদ্দেশ্যে হামলা করেন।
বর্তমানে আহত তিনজন কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এবিষয়ে সুজন ও মদন কে আসামী করে কুমারখালী থানায় অভিযোগ জমা দিয়েছেন বলে জানান ভুক্তভোগী পরিবার।
