ঢাকা শুক্রবার , ৩ মার্চ ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

অনলাইন ডেস্ক
মার্চ ৩, ২০২৩ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

সিলেটে ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সাইদুর রহমান (২৮) নামে এক ট্রাক্টরচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ মার্চ) সকালে সিলেট-তামাবিল সড়কের সদর উপজেলার খাদিমপাড়া জহিরিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাইদুর খাদিমপাড়া ইউনিয়নের মলাইটিলা এলাকার আয়াছ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে সিলেট-তামাবিল সড়কে বেপরোয়া গতির একটি ট্রাকের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় গাড়ি রাস্তার পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ট্রাক ও ট্রাক্টর রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরচালকের মৃত্যু হয়। আর ট্রাক রেখে চালক ও হেলপার পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....