জয়পুরহাটের কালাই, ক্ষেতলাল, আক্কেলপুরের সকল স্তরের শিক্ষকদের সঙ্গে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. সামসুল আলম।
শুক্রবার(৩ মার্চ) ৩টার সময় ক্ষেতলাল সরকারি এস এ কলেজ মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ৩ হাজার শিক্ষককে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন স্থানীয় নেতারা।
জানা যায়, জয়পুরহাট-২ আসনের এমপি ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের উদ্যোগে কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার প্রায় ৩ হাজার শিক্ষকদের নিয়ে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আয়োজন করেন তিনি।
উদ্ধোধনী আলোচনা সভা আবু সাঈদ আল মাহমুদ স্বপনর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. হাবিবুর রহমান। সম্মানিত অতিথি জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম, জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ব্যক্তিগত সহকারী ও বঙ্গবন্ধু শিক্ষক ক্যাম্পের আহ্বায়ক তোফাজ্জল হোসেন, তিন উপজেলা নির্বাহি কর্মকর্তাসহ শিক্ষক প্রতিনিধি, মেয়র, জনপ্রতিনিধি প্রমুখ।
