খুলনায় শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. শেখ নিশাত আব্দুল্লাহ এর উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিতে চিকিৎসকদের কর্মবিরতি সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।
শনিবার (৪ মার্চ) দুপুরে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শেষে খুলনা জেলা বিএমএ সভাপতি ডা. শেখ বাহারুল আলম এই ঘোষণা দেন।
জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য শনিবার সকালে খুলনা বিএমএ ভবনে চিকিৎসক নেতাদের সঙ্গে আলোচনায় বসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং মহানগর সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বৈঠক শেষে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত নেন চিকিৎসক নেতারা।
